• শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
Headline
ফরিদপুর ডায়াবেটিস হাসপাতালে পাঁচটি হুইলচেয়ার দি‌য়েছে এফডিএ চিকিৎসাবিজ্ঞানের গবেষণায় রাজবাড়ীর নারী আইনজীবী দেবাহু‌তি চক্রবর্তীর মরণোত্তর দেহদান ভাঙ্গায় জামায়া‌তে ইসলামীর আমির শ‌ফিকুর “মানুষকে শান্তি দিতে হলে চাঁদাবাজদের তাড়াতে হবে” ফরিদপুরে ক‌লেজ ছাত্র কৌশিক সাহা জিতু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন আদালত এলাকা থেকে এক ব‌্যক্তি‌কে তুলে নিয়ে হাত-পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ লিবিয়ায় নির্যাতনে হা‌বি মাতুব্ব‌রের মৃত্যু , তদন্তে মুক্তিপণ আদায়কারীকে অব্যাহতি শিশু ধর্ষ‌ণ চেষ্টার দা‌য়ে ফ‌রিদপু‌রে এক ব‌্যক্তির পাঁচ বছরের কারাদণ্ড ভাঙ্গায় সারসহ ডিলার আটক ফ‌রিদপু‌রে জাতীয় নিরাপদ সড়ক দিবস পা‌লিত ভাঙ্গায় সা‌বেক ইউ‌পি চেয়ারম‌্যান গ্রেপ্তার

ফরিদপুরে বিশ্ব পরিবেশ দিবসে গাছ লাগানো ও প্লাস্টিক বর্জনের আহ্বান

Reporter Name / ১৩৭ Time View
Update : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

নতুন খবর রি‌পোর্ট
ফরিদপুরে বিশ্ব পরিবেশ দিবসে প‌রি‌বেশ রক্ষায় প্লা‌স্টিক বর্জন ও বে‌শি বে‌শি গাছ লাগানোর আহ্বান জানা‌নো হ‌য়ে‌ছে।
বৃহস্পতিবার (৯ জুলাই ) সকা‌লে জেলা প্রশাসন ও প‌রিবেশ অ‌ধিদপ্ত‌রের যৌথ উ‌দ্যো‌গে জেলা প্রশাসকের কার্যাল‌য়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ‌তে প্রধান অ‌তি‌থি ছি‌লেন জেলা প্রশাসক মাজহারুল ইসলাম। ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহরাব হোসেনের সভাপ‌তি‌ত্বে এবং পরিবেশ অধিদপ্তর, ফ‌রিদপু‌রের উপপরিচালক সাঈদ আনোয়ারের উপস্থাপনায় সভ‌ায় অন‌্যদের ম‌ধ্যে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রায়হান গফুর, ডেপুটি সিভিল সার্জন শাহ মো. বদরুদ্দোজা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ শাহাদুজ্জামানসহ বিভিন্ন সরকারি, বেসরকারি ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

প্রধান অ‌তি‌থি বলেন, পরিবেশ রক্ষায় সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে একযোগে কাজ করতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর, নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান তি‌নি।
তি‌নি আরও বলেন, পরিবেশ সংরক্ষণে নিয়মিত বৃক্ষরোপণ ও পরিচর্যার পাশাপাশি একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার কমিয়ে পাটজাত পণ্যের ব্যবহার বাড়াতে হবে।

পরিবেশবান্ধব জীবনধারা গড়ে তুলতে সক‌লের প্রতি আহ্বান জানান জেলা প্রশাসক।
অনুষ্ঠানের শেষ পর্বে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ১২ জনের হাতে ক্রেস্ট ও সম্মাননা তুলে দেন অতিথিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা