• শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
Headline
ফরিদপুর ডায়াবেটিস হাসপাতালে পাঁচটি হুইলচেয়ার দি‌য়েছে এফডিএ চিকিৎসাবিজ্ঞানের গবেষণায় রাজবাড়ীর নারী আইনজীবী দেবাহু‌তি চক্রবর্তীর মরণোত্তর দেহদান ভাঙ্গায় জামায়া‌তে ইসলামীর আমির শ‌ফিকুর “মানুষকে শান্তি দিতে হলে চাঁদাবাজদের তাড়াতে হবে” ফরিদপুরে ক‌লেজ ছাত্র কৌশিক সাহা জিতু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন আদালত এলাকা থেকে এক ব‌্যক্তি‌কে তুলে নিয়ে হাত-পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ লিবিয়ায় নির্যাতনে হা‌বি মাতুব্ব‌রের মৃত্যু , তদন্তে মুক্তিপণ আদায়কারীকে অব্যাহতি শিশু ধর্ষ‌ণ চেষ্টার দা‌য়ে ফ‌রিদপু‌রে এক ব‌্যক্তির পাঁচ বছরের কারাদণ্ড ভাঙ্গায় সারসহ ডিলার আটক ফ‌রিদপু‌রে জাতীয় নিরাপদ সড়ক দিবস পা‌লিত ভাঙ্গায় সা‌বেক ইউ‌পি চেয়ারম‌্যান গ্রেপ্তার

নগরকান্দায় বাস- মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত

Reporter Name / ১২৫ Time View
Update : রবিবার, ৫ জুলাই, ২০২৬

নতুন খবর রি‌পোর্ট
ঢাকা – ব‌রিশাল মহাসড়‌কের ফরিদপুরের নগরকান্দা উপজেলায় সাকুরা পরিবহনের এক‌টি যাত্রীবাহী বাস ও একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন।
র‌বিবার (৫ জুলাই ) বিকেল সা‌ড়ে পাঁচটার দি‌কে নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের মশাউজান এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
জানা গেছে, ‌ বরিশাল থেকে ফরিদপুরগামী সাকুরা পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৫-২৪০৩) এবং ফরিদপুর থেকে ভাঙ্গাগামী একটি এপাচি মোটরসাইকেল (ফরিদপুর-ল-১২-০০৮৩) মশাউজান এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক ফাহিম মাতুব্বর (২৩) ঘটনাস্থলেই নিহত হন।

মোটরসাইকেল আরোহী রফিকুল মাতুব্বর (২২)
গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখ‌া‌নে জরুরী বিভা‌গে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
নিহত দুজনই নগরকান্দা উপজেলার চক নাওডুবি গ্রামের বাসিন্দা।
দুর্ঘটনার পর ভাঙ্গা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সাকুরা পরিবহন বাস ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি নিজেদের হেফাজতে নেয়।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়‌টি প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা