নতুন খবর রিপোর্ট
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় বালুবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে মিন্টু পাট্টাদার (৪২) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে।
মিন্টু গাজীরটেক ইউনিয়নের পাট্টাদার গ্রামের বাসিন্দা জামিল পাট্টাদারের ছেলে।
এ ঘটনাটি ঘটেছে
শনিবার (১৩জুন) সন্ধায় চরভদ্রাসন উপজেলার গাজীরটেক ইউনিয়নের বাবলাতলা নামক স্থানে।
খবর পেয়ে চরভদ্রাসন থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
ট্রাক চালক আবীর হোসেন (২১) কে আটক করেছে পুলিশ।আবীর ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের বড় মাধবপুর গ্রামের বাসিন্দা রেজাউল করিমের ছেলে।
পুলিশ জানায়, ফরিদপুর-চরভদ্রাসন আঞ্চলিক সড়কের বাবলাতলা নামক স্থানে মাদ্রাসার পাশে বালু ফেলে যাওয়ার সময় একটি রেজিষ্ট্রেশন বিহীন ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক মিন্টু ছিটকে রাস্তার পাশে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
চরভদ্রাসন থানার ওসি আনোয়ার হোসেন জানান, ট্রাক চালককে আটক করা হয়েছে। বালুবাহী ডাম্প ট্রাকটিও জব্দ করেছে পুলিশ। মরদেহ ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় মামলার দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।