• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
Headline
‌বোয়ালমারী‌তে তিনদিন পর নিখোঁজ তরু‌ণের মরদেহ পাওয়া গেল ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার আসামি রাজধানী থেকে গ্রেপ্তার জেলা প্রশাসক মাজহারুল ইসলাম মধুখালী উপজেলা পরিদর্শন কর‌লেন আ‌রিফুল ১০ বছর পর দেশে ফির‌লেন কিন্তু বাড়ি ফেরা হলো না তার ফরিদপুরে হামে আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু ভাঙ্গায় গ‌্যাস সিলিন্ডারবোঝাই ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, নিহত পাঁচ ফরিদপুরে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার, পলাতক অস্ত্রধারীকে খুঁজ‌ছে পুলিশ নগরকান্দার মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খা‌দে আহত অন্তত ২৫ ফরিদপুরে হামে আক্রান্ত হয়ে ‌ আরও দুই শিশুর মৃত্যু ‌ আ‌লোচনা সভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী একাত্তরের পরাজিতরা ফণা তোলার চেষ্টা করছে

কেরানীগঞ্জে গরু বিক্রি করার পর থে‌কে টাকাসহ নিখোঁজ ফরিদপুরের শাকিল

Reporter Name / ৩৫ Time View
Update : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬

নতুন খবর রি‌পোর্ট
ঢাকার কেরানীগঞ্জের কদমতলী আমবাগিচা মাঠে বসা গরুর হাটে গরু বিক্রি করে বাড়ি ফেরার পথে নগদ টাকাসহ মো. শাকিল শেখ ওর‌ফে ভাগিনা শাকিল নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। বুধবার (২৭ মে )
সন্ধ্যা থেকে তার কোনো সন্ধান পাচ্ছে না পরিবার।
পারিবারিক সূত্রে জানা গেছে, সর্ব‌শেষ বুধবার সন্ধ্যায় বাড়ির লোকজনের সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন শাকিল। এরপর থেকেই তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যাচ্ছে। আত্মীয়-স্বজন ও সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি।
নিখোঁজ শাকিল শেখ ফরিদপুর সদর উপজেলার তিন নম্বর নর্থ চ্যানেল ইউনিয়নের লাল খার ডাঙ্গি গ্রামের বাসিন্দা মোতালেব শেখের ছেলে। স্থানীয়ভাবে তিনি “ভাগিনা শাকিল” নামে পরিচিত।
পরিবারের সদস্যরা জানান, গরু বিক্রির টাকা সঙ্গে নিয়ে তিনি বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। কিন্তু এরপর থেকে তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য পাওয়া যাচ্ছে না।
এ ঘটনায় পরিবারে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
যদি কোনো সহৃদয় ব্যক্তি শাকিল শেখের সন্ধান পেয়ে থাকেন তাহলে দ্রুত নিচের নম্বরগুলোতে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
শাকিলের বড় মামা ও মমিন খাঁর হাটের ব্যবসায়ী হালিম শেখ -০১৭১০৭৬৫৬৮১ এবং স্থানীয় মেম্বার আশরাফুল আলম ওর‌ফে ফুল খান-০১৭১৮২২১০৫১ নম্ব‌রে যোগা‌যোগ কর‌তে বলা হ‌য়ে‌ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা