• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
Headline
‌বোয়ালমারী‌তে তিনদিন পর নিখোঁজ তরু‌ণের মরদেহ পাওয়া গেল ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার আসামি রাজধানী থেকে গ্রেপ্তার জেলা প্রশাসক মাজহারুল ইসলাম মধুখালী উপজেলা পরিদর্শন কর‌লেন আ‌রিফুল ১০ বছর পর দেশে ফির‌লেন কিন্তু বাড়ি ফেরা হলো না তার ফরিদপুরে হামে আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু ভাঙ্গায় গ‌্যাস সিলিন্ডারবোঝাই ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, নিহত পাঁচ ফরিদপুরে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার, পলাতক অস্ত্রধারীকে খুঁজ‌ছে পুলিশ নগরকান্দার মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খা‌দে আহত অন্তত ২৫ ফরিদপুরে হামে আক্রান্ত হয়ে ‌ আরও দুই শিশুর মৃত্যু ‌ আ‌লোচনা সভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী একাত্তরের পরাজিতরা ফণা তোলার চেষ্টা করছে

ফ‌রিদপু‌রে নিখোঁজ শিশুর খোঁজ চায় তার প‌রিবার

Reporter Name / ৩৩ Time View
Update : সোমবার, ১৮ মে, ২০২৬

নতুন খবর রিপোর্ট
ফরিদপুর শহরের গুহলক্ষ্মীপুর এলাকা থে‌কে শেখ আহ‌ম্মেদ না‌মে নয় বছ‌রের এক শিশু নিখোঁজ হ‌য়ে‌ছে। এ ঘটনায় কোতয়ালী থানায় এক‌টি সাধারণ ডাইরি (জিডি) করা হয়েছে।
জিডি সূত্রে জানা যায়, গত ১৭ মে র‌বিবার বিকেল পাঁচটার দিকে শেখ আহম্মেদ তার ব্যবহৃত ছোট বাইসাইকেল নিয়ে চুনাঘাটা মডেল টাউনে এক হুজু‌রের কা‌ছে আরবী পড়তে যায়। পড়া শে‌ষে সে আর বাসায় ফিরে আসে নি।
পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজননা বিভিন্ন স্থানে খুঁ‌জেও তার কোনো সন্ধান পান নি।
নিখোঁজ শিশুর মা নিলুফা ইয়াসমীন‌
কোতয়ালী থানায় দায়ের করা সাধারণ ডাইরিতে উল্লেখ করেন, তি‌নি চুনাঘাটা মডেল টাউন এলাকা ফরিদপুর পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের বা‌সিন্দা।
তিনি জানান ‌তার ছেলে ফরিদপুরের আঞ্চলিক ভাষায় কথা বলে। নিখোঁজ হওয়ার সময় তার পরনে নীল রঙের জামা ও পাঞ্জাবি ছিল। শিশুটির গায়ের রং ফর্সা, মুখমণ্ডল গোলাকার, মাথার চুল ছোট ও কালো। তার উচ্চতা প্রায় চার ফুট।
জি‌ডি করার পাশাপা‌শি শিশুকে খুঁজে পেতে সর্বস্তরের জনগণের কাছে সহযোগিতা কামনা ক‌রে‌ছে ওই পরিবার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা