• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
Headline
‌বোয়ালমারী‌তে তিনদিন পর নিখোঁজ তরু‌ণের মরদেহ পাওয়া গেল ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার আসামি রাজধানী থেকে গ্রেপ্তার জেলা প্রশাসক মাজহারুল ইসলাম মধুখালী উপজেলা পরিদর্শন কর‌লেন আ‌রিফুল ১০ বছর পর দেশে ফির‌লেন কিন্তু বাড়ি ফেরা হলো না তার ফরিদপুরে হামে আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু ভাঙ্গায় গ‌্যাস সিলিন্ডারবোঝাই ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, নিহত পাঁচ ফরিদপুরে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার, পলাতক অস্ত্রধারীকে খুঁজ‌ছে পুলিশ নগরকান্দার মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খা‌দে আহত অন্তত ২৫ ফরিদপুরে হামে আক্রান্ত হয়ে ‌ আরও দুই শিশুর মৃত্যু ‌ আ‌লোচনা সভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী একাত্তরের পরাজিতরা ফণা তোলার চেষ্টা করছে

ভাঙ্গায় বাস চাপা প‌ড়ে বাবা ও ছেলে নিহত

Reporter Name / ৪৪ Time View
Update : শনিবার, ১৬ মে, ২০২৬

নতুন খবর রিপোর্ট
ফ‌রিদপু‌রের ভাঙ্গা উপ‌জেলায় এক্স‌প্রেসও‌য়ে‌তে বিকল ট্রাক মেরামতের সময় অজ্ঞাত বাস চাপায় বাবা ও ছে‌লে নিহত হ‌য়ে‌ছে।
এ দুর্ঘটনা‌টি ঘ‌টে‌ছে শনিবার (১৬ মে) ভোর চারটার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের বগাইল টোলপ্লাজার সামনে সড়‌কে।
পু‌লিশসূ‌ত্রে জানা গে‌ছে,ঢাকা থেকে ভাঙ্গাগামী মালবাহী একটি ট্রাক ভোররাতে বগাইল টোলপ্লাজা এলাকায় পৌঁছালে ট্রাকটির পেছনের একটি চাকা পাংচার হয়ে যায়।
পরে সড়কের পাশে ট্রাকটি থামিয়ে চালক ইয়াকুব ও তার বাবা ইউসুফ আলী মিলে চাকা মেরামতের কাজ করছিলেন। এসময় দ্রুতগতির একটি অজ্ঞাত বাস পেছন দিক থেকে এসে তাদের চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই বাবা ও ছেলের মৃত্যু হয়।
নিহতরা হলেন,যশোর সদর উপজেলার রূপদিয়া এলাকার ইউসুফ আলী (৫০) ও তার ছেলে ইয়াকুব আলী (২৬)।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গি‌য়ে লাশ উদ্ধার করে এবং ট্রাকটি জব্দ করে। বাস চালক পা‌লি‌য়ে যে‌তে সমর্থ হয়।
ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. হেলাল উদ্দিন ব‌লেন, দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। তি‌নি আরও জানান,ওই ঘটনাটি শিবচর হাইওয়ে থানা পুলিশ তদন্ত করছে।
এ ব‌্যাপা‌রে শিবচর হাইওয়ে থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁ‌ছে লাশ উদ্ধার করেছি।
নিহত ছেলে ইয়াকুব আলী ট্রাকের চালক এবং বাবা ইউসুফ আলী হেলপার ছিলেন। তি‌নি ব‌লেন, ঘাতক বাসটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনি ব‌্যবস্থা গ্রহণের বিষয়‌টি প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা