নতুন খবর রিপোর্ট
ফরিদপুর জেলা পরিষদের উদ্যোগে অসহায় ও দুস্থ ব্যক্তিদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
সোমবার (১১ মে )বেলা ১১ টার জেলা পরিষদের হলরুমে এ সহায়তা প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সানজিদা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর-৩ ( সদর ) আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ,জেলা সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান প্রমুখ।

অনুষ্ঠানে চিকিৎসা, শিক্ষা ও সাধারণ অনুদান ক্যাটাগরিতে মোট ৫১ জন অসহায় ও দুস্থ ব্যক্তিদের মাঝে এক লাখ ৩২ হাজার টাকা নগদ সহায়তা প্রদান করা হয়।
এছাড়া মানবিক সহায়তার অংশ হিসেবে জেলা পরিষদের পক্ষ থেকে ফরিদপুর জেনারেল হাসপাতালকে উপহার হিসেবে দুই লাখ টাকার জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন প্রদান করা হয়।