নতুন খবর রিপোর্ট
ফরিদপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ২১ পিছ ইয়াবা ট্যাবলেটসহ বাপ্পী মালো (৩২) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রবিবার (৩ মে ) ডিবির ওসি সৈয়দ মো. আলমগীর হোসেনের নির্দেশনায় ডিবির একটি দল আলীপুর বাদামতলী এলাকায় অভিযান পরিচালনা করেন।
অভিযানে বাপ্পী মালোকে ২১ পিছ ইয়াবা টেবলেটসহ গ্রেপ্তার করা হয়।
তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।