• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম
ফরিদপুরে পৌর বর্জ্য প্রক্রিয়াকরণ এলাকা পরিদর্শন করলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দার ফ‌রিদপু‌রে নানা আ‌য়োজ‌নে বাংলা নববর্ষ বরণ ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চালকের মৃত্যু ফরিদপুরের হাসপাতা‌লে হামে ‌ আরেক শিশুর মৃত্যু  মাদক সেবনের দায়ে সালথায় তিন যুবকের কারাদণ্ড চুরির অপবাদে কিশোরকে গাছে বেঁধে লা‌ঠি‌পেটা ভিডিও ভাইরাল ভাঙ্গায় বাস ও পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আহত ২৫ জোড়া খু‌নের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি‌কে সাত বছর পর গ্রেপ্তার সদরপুরে ব্যবসায়ীকে জরিমানা, ড্রেজার পাইপ ধ্বংস দিপালীর মৃত্যুতে স্বজন‌দের শোক আর হাহাকার

পুলিশী তৎপরতায় পথ ‌ভোলা সেই শিশুটি মা-বাবার কা‌ছে ফিরল

Reporter Name / ৩৭ Time View
Update : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

নতুন খবর রিপোর্ট

ফ‌রিদপুর শহ‌রে অব‌শে‌ষে পথ ভোলা সেই শিশু‌টি মা- বাবার কা‌ছে ফি‌রে‌ছে।

কোতয়ালী থানা পু‌লি‌শের মান‌বিক কা‌জের দৃষ্টান্ত হ‌য়ে রইল ঘটনা‌টি।

শ‌নিবার( ৪ এ‌প্রিল) ফরিদপুর শহরের জনতা ব্যাঙ্কের মোড় এলাকা থেকে চার বছরের এক শিশুকে উদ্ধার করে কোতোয়ালী থানা পুলিশ।

থানায় নিয়ে নিরাপ‌দে রে‌খে তার বা‌ড়ির ঠিকানা ও মা-প‌রিচয় জান‌তে চাই‌লে শিশু‌টি তা বল‌তে পা‌রে নি।

শিশুটি‌কে তার বা‌ড়িতে ফি‌রি‌য়ে দি‌তে পু‌লি‌শের পক্ষ থে‌কে ব‌্যাপক প্রচারণা চালা‌নো হয়।

অব‌শে‌ষে শনিবার রাতে কোতোয়ালী থানা থেকে ওই শিশুর বাবা মো. রিপন ছেলেকে বাড়িতে নিয়ে যান।

পুলিশ জানায়, ওই শিশুকে উদ্ধার ক‌রে থানায় আনা হয়। পরে তার প্রকৃত পরিচয় শনাক্ত ও পরিবারের সদস্যদের খুঁজে বের করতে পুলিশ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে শিশুর ছবি দিয়ে তার সন্ধান পে‌তে অনু‌রোধ জানা‌নো হয়। ব‌্যক্তিগত ভা‌বেও অনেকেই শিশুর ছ‌বি দি‌য়ে পরিবারের সন্ধান পেতে পোস্ট করেন। পরে শিশুর বাবা মো. রিপন খোঁজ পেয়ে থানা থেকে তার ছেলেকে তথ‌্য – প্রমাণ দি‌য়ে বা‌ড়ি‌তে নিয়ে যান।

ওই শিশুর বাবা মো. রিপন বলেন, তিনি শহরের একটি বিরিয়ানীর দোকানে কাজ করেন। দুপুরে শহরের আলীপুর শাপলা সড়‌কের বাসা থেকে তি‌নি বের হলে ছে‌লে তার পিছু নেয়। কিন্তু রিপন বিষয় খেয়াল না করায় শিশুটি পথ হারিয়ে ফে‌লে। এমন কি বা‌ড়ির ঠিকানা ভুলে যায়।

প‌রে পু‌লিশ শিশু‌কে উদ্ধার ক‌রে থানায় নি‌য়ে যায়। খবর পেয়ে ছে‌লে‌কে থানা থেকে বাড়িতে নিয়ে এসেছি।

এ ব‌্যাপা‌রে ফ‌রিদপুর কোতোয়ালী থানার ও‌সি মো. শহীদুল ইসলাম বলেন, শিশুটিকে পরিবারের কাছে নিরাপদে ফিরিয়ে দিতে পে‌রে স্ব‌স্তি পা‌চ্ছি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category