• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
ফরিদপুরে পৌর বর্জ্য প্রক্রিয়াকরণ এলাকা পরিদর্শন করলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দার ফ‌রিদপু‌রে নানা আ‌য়োজ‌নে বাংলা নববর্ষ বরণ ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চালকের মৃত্যু ফরিদপুরের হাসপাতা‌লে হামে ‌ আরেক শিশুর মৃত্যু  মাদক সেবনের দায়ে সালথায় তিন যুবকের কারাদণ্ড চুরির অপবাদে কিশোরকে গাছে বেঁধে লা‌ঠি‌পেটা ভিডিও ভাইরাল ভাঙ্গায় বাস ও পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আহত ২৫ জোড়া খু‌নের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি‌কে সাত বছর পর গ্রেপ্তার সদরপুরে ব্যবসায়ীকে জরিমানা, ড্রেজার পাইপ ধ্বংস দিপালীর মৃত্যুতে স্বজন‌দের শোক আর হাহাকার

ফ‌রিদপু‌রে মোটরসাইকেল দুর্ঘটনায় স্ত্রী নিহত, স্বামী আহত

Reporter Name / ২২ Time View
Update : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬

নতুন খবর রি‌পোর্ট

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় সুদিবা বিশ্বাস (৩০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।

এ ঘটনায় তার স্বামী সুবীর বিশ্বাস (৩৭) গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনা‌টি ঘ‌টে‌ছে শুক্রবার সকাল ১০টার দিকে ভাঙ্গা থেকে ফরিদপুর সদর উপ‌জেলার গেরদা ইউ‌নিয়‌নের বাখুন্ডা সেতুর সামনে।

জানা যায়, শিবচর থেকে চিকিৎসার উদ্দেশ্যে মোটরসাইকেলে করে ফরিদপুরে আসছিলেন সুবীর বিশ্বাস ও তার স্ত্রী সুদিবা বিশ্বাস। পথিমধ্যে বাখুন্ডা সেতুর সামনে পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে তারা দুজনই গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখা‌নে জরুরী বিভা‌গে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা- নিরীক্ষা সুদিবা বিশ্বাসকে মৃত ঘোষণা করেন। আহত সুবীর বিশ্বাসকে একই হাসপাতালে চি‌কিৎসাধীন।

নিহত সুদিবা বিশ্বাস সদর উপজেলার ধোপাডাঙ্গা চাঁদপুর গ্রামের বাসিন্দা সুবীর বিশ্বাসের স্ত্রী। আহত সুবীর বিশ্বাস ওই এলাকার ভূপতি বিশ্বাসের ছেলে।

ঘটনার পর বিষয়টি কোতোয়ালী থানাকে জানানো হয়েছে।

এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category