• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
ফরিদপুরে পৌর বর্জ্য প্রক্রিয়াকরণ এলাকা পরিদর্শন করলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দার ফ‌রিদপু‌রে নানা আ‌য়োজ‌নে বাংলা নববর্ষ বরণ ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চালকের মৃত্যু ফরিদপুরের হাসপাতা‌লে হামে ‌ আরেক শিশুর মৃত্যু  মাদক সেবনের দায়ে সালথায় তিন যুবকের কারাদণ্ড চুরির অপবাদে কিশোরকে গাছে বেঁধে লা‌ঠি‌পেটা ভিডিও ভাইরাল ভাঙ্গায় বাস ও পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আহত ২৫ জোড়া খু‌নের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি‌কে সাত বছর পর গ্রেপ্তার সদরপুরে ব্যবসায়ীকে জরিমানা, ড্রেজার পাইপ ধ্বংস দিপালীর মৃত্যুতে স্বজন‌দের শোক আর হাহাকার

ম‌নোনয়নপত্র যাচাই-বাছাই ফরিদপুর-১ আসনে ১৫ প্রার্থীর আট জনের স্থগিত , সাত জনের মনোনয়ন বাতিল

Reporter Name / ২৩১ Time View
Update : রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬

নতুন খবর রিপোর্ট

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ম‌নোনয়নপত্র বাছাই‌য়ের শে‌ষ দি‌নে ফরিদপুর-১ (আলফাডাঙ্গা-বোয়ালমারী-মধুখালী)

আসনে প্রার্থী‌দের ম‌নোনয়নপত্র বাছাই শেষ ক‌রে‌ছেন জেলা প্রশাসক ও রিটা‌র্নিং কর্মকর্তা মোহাম্মদ কামরুল হাসান মোল‌্যা।

র‌বিবার (৪ জানুয়া‌রি ) জেলা প্রশাস‌কের কার্যাল‌য়ের স‌ম্মেলন ক‌ক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে প্রাথমিকভাবে ১৫‌টি ম‌নোনয়নপ‌ত্রের এক‌টিও বৈধ ঘোষণা করা হয় নি।

রিটা‌র্নিং অ‌ফিসার

যাচাই-বাছাইয়ে সাত জনের প্রার্থিতা বাতিল এবং অপর আট জনের প্রার্থিতা স্থগিত ঘোষণা করে‌ছেন।

মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা হলেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলার আহ্বায়ক মো. হাসিবুর রহমান ওর‌ফে অপু ঠাকুর, বোয়ালমারী উপজেলা বিএনপির সহসভাপতি শামসুদ্দিন মিয়া ওর‌ফে ঝুনু, মোহাম্মদ আরিফুর রহমান ওর‌ফে দোলন, মো. শাহাবুদ্দিন আহমেদ, ডা. মো. গোলাম কবীর মিয়া, মো. আব্দুর রহমান জিকো এবং বিএনপি প্রার্থী খন্দকার না‌সিরুল ইসলা‌মের স্ত্রী লায়লা আরজুমান বানু।

এদের মোট ভোটারের এক শতাংশ ভোটারের সত্যতা না পাওয়ায় মনোনয়ন বাতিল করা হয়।

এ ছাড়া হলফনামায় সম্পদ বিবরণীর সাথে আয়করের সম্পদ বিবরণীর অসংগতি থাকায় বা হলফনামায় তথ্য গোপন করায় বিএনপি মনোনীত প্রার্থী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলাম এবং বার্ষিক আয়ে ত্রুটি থাকায় জামায়াতের প্রার্থী মো. ইলিয়াস মোল্লার মনোনয়ন স্থগিত করা হয়।

এ দি‌কে মামলার তথ‌্য উল্লেখ না করায় স্বতন্ত্র প্রার্থী মো. আবুল বাসার খান, আয়কর জমার কপি না দেওয়ায় বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী মুহাম্মদ খালেদ বিন নাছের ও বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির মৃন্ময় কান্তি এবং অন্যান্য ত্রুটিজনিত কারণে জাতীয় ঐক্য ফ্রন্টের শাহ মোহাম্মদ আবু জাফর, জাতীয় পার্টির সুলতান আহমেদ খান ও বাংলাদেশ খেলাফত মজলিসের মোহাম্মদ মুফ‌তি শরাফাতের মনোনয়ন প্রাথমিকভাবে স্থগিত করা হয়।

এ ব‌্যাপা‌রে জেলা রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল হাসান মোল‌্যা জানান,যেসব প্রার্থীদের মনোনয়ন স্থগিত রাখা হয়েছে তাঁদের বিকেল চারটা পর্যন্ত সময় দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে সংশোধনী দেওয়ার পরে বিধি অনুযায়ী চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category