নতুন খবর রিপোর্ট
হামে আক্রান্ত হয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় রোজা নামে ছয় মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।সে গোপালগঞ্জের জেলার মুকসুদপুর উপজেলার মোহাম্মদ রমজানের মেয়ে।
জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, হাম একটি সংক্রামক রোগ হওয়ায় শিশুদের সময়মতো টিকাদান নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
এ ধরনের ঝুঁকি এড়াতে অভিভাবকদের প্রতি সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এ ঘটনায় স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে প্রয়োজনীয় নজরদারি জোরদার করা হয়েছে বলেও জানানো হয়।