• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
ফরিদপুরে পৌর বর্জ্য প্রক্রিয়াকরণ এলাকা পরিদর্শন করলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দার ফ‌রিদপু‌রে নানা আ‌য়োজ‌নে বাংলা নববর্ষ বরণ ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চালকের মৃত্যু ফরিদপুরের হাসপাতা‌লে হামে ‌ আরেক শিশুর মৃত্যু  মাদক সেবনের দায়ে সালথায় তিন যুবকের কারাদণ্ড চুরির অপবাদে কিশোরকে গাছে বেঁধে লা‌ঠি‌পেটা ভিডিও ভাইরাল ভাঙ্গায় বাস ও পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আহত ২৫ জোড়া খু‌নের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি‌কে সাত বছর পর গ্রেপ্তার সদরপুরে ব্যবসায়ীকে জরিমানা, ড্রেজার পাইপ ধ্বংস দিপালীর মৃত্যুতে স্বজন‌দের শোক আর হাহাকার

ভাঙ্গায় প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের শিকার আসামি গ্রেপ্তার

Reporter Name / ৩৬ Time View
Update : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

নতুন খবর রি‌পোর্ট

ফ‌রিদপু‌রের ভাঙ্গা উপ‌জেলায় এক প্রতিবন্ধী কিশোরীকে (১৭) ধর্ষণের অভিযোগে মামলা হ‌য়ে‌ছে।

পুলিশ আসা‌মি শেখ লাল চানকে (৩৫) গ্রেপ্তার করেছে

মঙ্গলবার (৭ এপ্রিল) রাত সাড়ে আটটার দিকে ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের জান্দি গ্রামের পশ্চিম পাড়ার নিজ বাড়ির সংলগ্ন এলাকা থেকে পু‌লিশ লালচান‌কে গ্রেপ্তার ক‌রে।

ভাঙ্গা থানার ওসি মিজানুর রহমান আসা‌মি গ্রেপ্তা‌রের বিষয়‌টি নি‌শ্চিত করেছেন।

এর আগে রবিবার (৫ এপ্রিল) রাতে প্রতিবন্ধী কিশোরীর মা বাদি হয়ে প্রতিবেশী লাল চাঁন শেখের (৩৫) বিরুদ্ধে ভাঙ্গা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। আসামি লাল চাঁন শেখ ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের জান্দি গ্রামের বাসিন্দা।

এ‌দি‌কে সোমবার (৬ এপ্রিল) সকালে ধর্ষণের শিকার ওই প্রতিবন্ধীকে ডাক্তা‌রি পরীক্ষার জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পৃ‌লিশ জানায়, গত ৪ এপ্রিল শনিবার রাতে কি‌শোরীর মা ও বাবা পাশের চাড়ালদিয়া গ্রামে আত্মীয় বাড়িতে গাজীর গান শুনতে যান।

অনুষ্ঠান শেষে রাত তিনটার দিকে তারা বাড়ি ফিরে মেয়ের ঘরের দরজা খোলা দেখতে পান। মেয়ের ঘরে ঢোকামাত্র আসামি লাল চান ঘর থেকে দৌড়ে পালিয়ে যায়। প‌রে প্রতিবন্ধী মেয়ে জানায়, লাল চান তাকে ধর্ষণ করেছে।

এ ব‌্যাপা‌রে ভাঙ্গা থানার ও‌সি মিজানুর রহমান বলেন, প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার আসামি শেখ লাল চাঁনকে মঙ্গলবার রাতে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার তাকে ফরিদপুর আদালতে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category