• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনাম
ফরিদপুরে পৌর বর্জ্য প্রক্রিয়াকরণ এলাকা পরিদর্শন করলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দার ফ‌রিদপু‌রে নানা আ‌য়োজ‌নে বাংলা নববর্ষ বরণ ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চালকের মৃত্যু ফরিদপুরের হাসপাতা‌লে হামে ‌ আরেক শিশুর মৃত্যু  মাদক সেবনের দায়ে সালথায় তিন যুবকের কারাদণ্ড চুরির অপবাদে কিশোরকে গাছে বেঁধে লা‌ঠি‌পেটা ভিডিও ভাইরাল ভাঙ্গায় বাস ও পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আহত ২৫ জোড়া খু‌নের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি‌কে সাত বছর পর গ্রেপ্তার সদরপুরে ব্যবসায়ীকে জরিমানা, ড্রেজার পাইপ ধ্বংস দিপালীর মৃত্যুতে স্বজন‌দের শোক আর হাহাকার

কানাইপু‌রে যৌথ বাহিনীর অভিযানে পুকুর থেকে আগ্নেয়াস্ত্রসহ বিপুল প‌রিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার

Reporter Name / ১৪১ Time View
Update : শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬

 

নতুন খবর রি‌পোর্ট

ফরিদপুরের সদর উপ‌জেলার কানাইপুর আখ সেন্টার সংলগ্ন এক‌টি পুকুর থে‌কে বেশ ক‌য়েক‌টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করে‌ছে যৌথ বাহিনী।

শনিবার (৭ ফেব্রুয়া‌রি ) দুপুর একটা থেকে বিকেল ‌পৌ‌ণে পাঁচটা পর্যন্ত চলা যৌথ বা‌হিনীর বি‌শেষ অ‌ভিযা‌নে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

গোপনসূ‌ত্রে খবর পে‌য়ে ফ‌রিদপুর সেনা ক‌্যা‌ম্পের কমান্ডার মেজর সোহেলের নেতৃত্বে যৌথ বাহিনী এ অভিযান পরিচালনা করে।

অ‌ভিযা‌নের সময় ফায়ার সার্ভিসের সদস্যদের সহযোগিতায় পুকুরের পানি সেচে তল্লাশি চালিয়ে পুকু‌রে লুকিয়ে রাখা বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে, চারটি পিস্তল ও ১৬ রাউন্ড গুলি, দু‌টি কাটা পাইপগান ও ২ রাউন্ড গুলি,পাঁচটি চাইনিজ কুড়াল, ৬৫টি ছোট-বড় ছ‌্যান, আটটি বল্লম, ছয়টি ছোট-বড় চাকু, ১০১টি বর্শার মাথা, একটি টেটা এবং পাঁচটি খালি কাঁচের মদের বোতল।

 

 

প‌রে সন্ধ্যায় ‌ ফরিদপুর সেনা ক্যাম্পে ‌এক প্রেস‌ব্রিফিং অনু‌ষ্ঠিত হয়।

প্রেস‌ব্রিফিং এ সাংবাদিকদের বিভিন্ন তথ্য প্রদান করেন ‌১৫ আর ই ব্যাটেলিয়নের অ‌ধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিনহাজুল আবেদীন।

তি‌নি জানান,আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ফরিদপুরে বিশেষ অভিযান পরিচালনা করে বাংলাদেশ সেনাবাহিনী বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে।

ওই সেনা কর্মকর্তা আরও জানান,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় কিছু দুষ্কৃতিকারী লুটকৃত পুলিশি অস্ত্র ও জব্দকৃত অবৈধ অস্ত্র ব্যবহার করে সন্ত্রাসী কার্যক্রম চালানোর পরিকল্পনা করছে। সাম্প্রতিক সেনা অভিযানের চাপে তারা ফরিদপুর সদর উপজেলার কানাইপুর আখ সেন্টার সংলগ্ন একটি বদ্ধ পুকুরে এসব অস্ত্র ফেলে রাখে।

যা নির্বাচনের দিন ব্যবহারের পরিকল্পনা ছিল।

এ তথ্যের ভিত্তিতে শ‌নিবার সকালে সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর সোহেলের নেতৃত্বে একটি দল স্থানীয় পুলিশের সহযোগিতায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে পুকুর থেকে ৪টি ৭.৬৫ মিলিমিটার পিস্তল, ৭টি ম্যাগাজিন, ২টি সিঙ্গেল ব্যারেল শুটার গান, ১৬ রাউন্ড পিস্তলের গুলি, ২টি কার্তুজ এবং বিপুল পরিমাণ দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

এ ব‌্যাপা‌রে প্রয়োজনীয় আই‌নি ব‌্যবস্থা গ্রহ‌ণের বিষয়‌টি প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category