• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনাম
ফরিদপুরে পৌর বর্জ্য প্রক্রিয়াকরণ এলাকা পরিদর্শন করলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দার ফ‌রিদপু‌রে নানা আ‌য়োজ‌নে বাংলা নববর্ষ বরণ ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চালকের মৃত্যু ফরিদপুরের হাসপাতা‌লে হামে ‌ আরেক শিশুর মৃত্যু  মাদক সেবনের দায়ে সালথায় তিন যুবকের কারাদণ্ড চুরির অপবাদে কিশোরকে গাছে বেঁধে লা‌ঠি‌পেটা ভিডিও ভাইরাল ভাঙ্গায় বাস ও পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আহত ২৫ জোড়া খু‌নের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি‌কে সাত বছর পর গ্রেপ্তার সদরপুরে ব্যবসায়ীকে জরিমানা, ড্রেজার পাইপ ধ্বংস দিপালীর মৃত্যুতে স্বজন‌দের শোক আর হাহাকার

নগরকান্দায় পরিত্যক্ত অবস্থায় চার‌টি ককটেল উদ্ধার

Reporter Name / ১৭১ Time View
Update : রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬

 

নতুন খবর রিপোর্ট

ফরিদপুরের নগরকান্দা উপ‌জেলার একটি কালভার্টের নিচ থেকে চার‌টি ককটেল উদ্ধার করেছে যৌথবাহিনী। শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় নগরকান্দা উপজেলার পুরাপাড়া ইউনিয়নের নাড়ুয়া গোয়ালদী এলাকার একটি কালভার্টের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় থাকা ককটেলগুলো উদ্ধার করা হয়।

নগরকান্দা থানার ওসি মো. রাসুল সামদানী আজাদ জানান, গোপন সূ‌ত্রে খবর পে‌য়ে পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে অভিযান চালিয়ে ওই এলাকা থে‌কে চারটি ককটেল উদ্ধার করে। ককটেলগুলো একটি ব্যাগের ভেতর পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল।

তিনি আরও বলেন, ককটেলগুলো পানিভ‌র্তি এক‌টি বাল‌তি‌তে রাখা হ‌য়ে‌ছে। পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের বোম্ব ডিসপোজালের সদস্যরা এসে পরীক্ষা-নিরীক্ষা করে ককটেল মোবাগুলো নিস্ক্রিয় করবেন।

এ ব‌্যাপা‌রে আইনি ব্যবস্থা গ্রহ‌ণের বিষয়‌টি প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category