• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম
ফ‌রিদপু‌রে প্রভাতী প্রাই‌ভেট হাসপাতা‌লে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা, ওটি সিলগালা ভাঙ্গায় রিজার্ভ ট্যাঙ্কে নেমে নির্মাণ শ্রমিকের মৃত্যু ফরিদপুরে বা‌সে শিক্ষার্থী‌দের হাফ ভাড়া দাবিতে ছাত্রদলের স্মারক‌লি‌পি প্রদান ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রী নিহত কুমার নদে ডুবে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু মধুখালীতে ‘শয়তানের নিঃশ্বাস’ এ নারীর স্বর্ণালঙ্কার ও টাকা হাতিয়ে নিলো প্রতারক ‘শ্মশান বন্ধু’ কানু সেন হাসপাতালে ভ‌র্তি  সক‌লের ‌দোয়া ও‌ আশীর্বাদ ‌প্রার্থনা টর্চলাইট জ্বালিয়ে সালথায় দুইপক্ষের সংঘর্ষ আহত ৩০, বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ আসামির স্ত্রীর সঙ্গে পরকীয়া কর‌তে গি‌য়ে জনতার হা‌তে আটক এএসআই সদরপুরে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা 

আলফাডাঙ্গায় গ্রাম্য বি‌রোধে নিহত এক

Reporter Name / ৩২১ Time View
Update : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫

নতুন খবর রিপোর্ট

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ব্রাহ্মণ জাটিগ্রাম গ্রামে গ্রাম্য বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় সাইফুল সরদার ওরফে সাইফেল (৪৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

এ ঘটনায় ইসমাইল মোল্লা নামে অপর এক ব‌্যক্তি গুরুতর আহত হয়েছেন।

এছাড়া হামলার সময় কয়েকটি বাড়িঘর ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ ঘটনা‌টি ঘ‌টে‌ছে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাত একটার দিকে।

স্থানীয়রা জানান, ওই গ্রামে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার‌কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। এরই জেরে গভীর রাতে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সাইফুল সরদা‌রের বাড়িতে হামলা চালায়। এ‌তে সে গুরুতর আহত  হ‌য়ে ঘটনাস্থলেই মারা যায়।

এ ঘটনায় আহত ইসমাইল মোল্লা‌কে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে আলফাডাঙ্গা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় যাতে নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

এ ব‌্যাপা‌রে মধুখালী সা‌র্কে‌লের সহকারি পুলিশ সুপার মো. আজম খান বলেন, পূর্ব বিরোধের জেরে অতর্কিত হামলায় এ মৃত‌্যুর ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহ‌ণের বিষয়‌টি প্রক্রিয়াধীন ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category