• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
Headline
“বাল্যবিবাহ” ও “মাদক”কে না বলতে পদ্মা নদীর চরে শিক্ষার্থীদের মাঝে জেলা প্রশাসক আইনজীবী নিজামউ‌দ্দিন শান্ত হত্যার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন ফরিদপুরে সবজি বিক্রেতা ফয়সাল হত্যা মামলায় তিনজনের মৃত্যদন্ড নগরকান্দায় মা হলেন মানসিক ভারসাম্যহীন নারী ! নগরকান্দায় ভূমি উপসহকারী কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল খাল খনন শেষে ফ‌রিদপু‌রের দু‌টি উপ‌জেলা থে‌কে এক কোটি টাকার বেশি সরকারি কোষাগারে ফেরত ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যার দা‌য়ে স্বামীর আমৃত্যু কারাদন্ড ঘুষ নেওয়ার অ‌ভি‌যো‌গে ভূমি কর্মকর্তা সাম‌য়িক বরখাস্ত মধুখালীতে টয়লেটের স্লাবের নিচ থেকে বস্তাবন্দী মানব কঙ্কাল উদ্ধার হরিজন জনগোষ্ঠীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার দাবিতে ফরিদপুরে মানববন্ধন‌, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান

ফরিদপুরে নানা আ‌য়োজ‌নে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী পা‌লিত

Reporter Name / ১০৯ Time View
Update : শুক্রবার, ৮ মে, ২০২৬

নতুন খবর রি‌পোর্ট
ফরিদপুরে নানা আ‌য়োজ‌নে শুক্রবার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর-এর ১৬৫তম জন্মবার্ষিকী পা‌লিত হ‌য়ে‌ছে।
এ উপলক্ষে সকা‌লে জেলা শিশু একা‌ডে‌মি মিলনায়ত‌নে আলোচনা সভা , সাংস্কৃতিক ও পুরস্কা‌র বিতরণী অনুষ্ঠানের আ‌য়োজন করা হয়।
ফরিদপুরের অতিরিক্ত জেলা মাজিস্ট্রেট (এ‌ডিএম ) মিন্টু বিশ্বাসের সভাপ‌তি‌ত্বে অনুষ্ঠানে ‌ প্রধান অতিথি ছি‌লেন জেলা প্রশাসক মাজহারুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. রায়হান গফুর, সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ এস এম আব্দুল হালিম, জেলা শিক্ষা কর্মকর্তা বিষ্ণুপদ ঘোষাল প্রমুখ। বক্তারা ব‌লেন, রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ব সা‌হিত্যের এক উজ্জ্বলতম নক্ষত্র।
তাঁর ক‌বিতা ও গা‌নে মানব হৃদ‌য়ের সব ধর‌ণের প্রকাশ ঘ‌টে‌ছে।
মানবজীব‌নের আনন্দ, বেদনা ,বিষাদ, দেশ‌প্রেম ও মানবতা বোধ সৃ‌ষ্টি ক‌রে‌ছে।

তারা আরও ব‌লেন, রবীন্দ্রনাথ বাংলা ভাষা‌কে শুধু সমৃ‌দ্ধিই ক‌রেন নি। তাঁর লেখ‌নি‌তে আধু‌নিক বিশ্বমানের চিন্তা ও মননের প্রকাশ ঘ‌টে‌ছে।
বক্তারা আরও ব‌লেন, বাঙা‌লি জা‌তির সকল অর্জ‌নে রবীন্দ্রনাথ পা‌শে থে‌কে‌ছে।তাই তিনি আজও সমান প্রাস‌ঙ্গিক।
পরে সাংস্কৃ‌তিক অনুষ্ঠা‌নে শিশু শিল্পীরা আবৃত্তি, নৃত্য ও সঙ্গীত পরিবেশন ক‌রে।
এ ছাড়া বি‌ভিন্ন প্রতি‌যো‌গিতায় বিজয়ী‌দের মা‌ঝে পুরস্কার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা