• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
ফরিদপুরে পৌর বর্জ্য প্রক্রিয়াকরণ এলাকা পরিদর্শন করলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দার ফ‌রিদপু‌রে নানা আ‌য়োজ‌নে বাংলা নববর্ষ বরণ ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চালকের মৃত্যু ফরিদপুরের হাসপাতা‌লে হামে ‌ আরেক শিশুর মৃত্যু  মাদক সেবনের দায়ে সালথায় তিন যুবকের কারাদণ্ড চুরির অপবাদে কিশোরকে গাছে বেঁধে লা‌ঠি‌পেটা ভিডিও ভাইরাল ভাঙ্গায় বাস ও পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আহত ২৫ জোড়া খু‌নের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি‌কে সাত বছর পর গ্রেপ্তার সদরপুরে ব্যবসায়ীকে জরিমানা, ড্রেজার পাইপ ধ্বংস দিপালীর মৃত্যুতে স্বজন‌দের শোক আর হাহাকার

ভাঙ্গায় ড্রামে তেল না দেওয়ায় হামলা, অনির্দিষ্টকালের জন্য দুই ফিলিং স্টেশন বন্ধ

Reporter Name / ২৪ Time View
Update : বুধবার, ১ এপ্রিল, ২০২৬

নতুন খবর রিপোর্ট

ফরিদপুরের ভাঙ্গা উপ‌জেলায় ড্রামে ক‌রে তেল না দেওয়ায় একটি ফিলিং স্টেশনে (পাম্পে) হামলার অভিযোগ উঠেছে।

হামলার প্রতিবাদে বুধবার (১ এপ্রিল) সকাল থেকে উপজেলার দুটি ফিলিং স্টেশন অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছেন মালিক পক্ষ। বন্ধ ঘোষিত দুইটি ফি‌লিং ‌স্টেশন হলো উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের সোয়াদী এলাকার সিসিবিএল ফিলিং স্টেশন ও ঢাকা-বরিশাল মহাসড়কসংলগ্ন পুখুরিয়া ফিলিং স্টেশন।

মঙ্গলবার রাত ১০ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কসংলগ্ন সিসিবিএল ফিলিং স্টেশনে হামলার ঘটনা ঘটে।

এতে ফি‌লিং স্টেশ‌নের মালিক সালমান মুন্সীসহ তিনজন কর্মচারী আহত হয়। তা‌দের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে।

আহত সালমান মুন্সীর বড় ভাই বায়োজিদ মুন্সী ব‌লেন, আমা‌দের দুইটি ফিলিং স্টেশন আছে। এর মধ্যে সিসিবিএল ফিলিং স্টেশনে মঙ্গলবার রাতে স্থানীয় আব্দুর রহিম, তামিম, রাজু, আব্দুল্লাহ, আকরামসহ ৮ থেকে ১০ জন এসে হঠাৎ হামলা চালায়।

তিনি বলেন, আমরা এই সঙ্কটেও দুটি ফিলিং স্টেশন থেকে নিয়মিতভাবে বাস ও মোটরসাইকেলসহ সেচ পাম্পে তেল বিক্রি কর‌ছি।কিছু অসাধু কালোবাজারী তাদের ড্রামে ভরে তেল দিতে দা‌বি জানান। তাদের তেল না দেওয়ায় ক্ষুব্ধ হয়ে আমার ছোট ভাই সালমান মুন্সীসহ কর্মচারীদের ওপর হামলা চালায়। হামলাকারীরা আমার ভাইসহ দুই কর্মচারীকেও মারধর করে। পরে খবর পেয়ে তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই।

তি‌নি আরও বলেন, জেলা পাম্প মালিক সমিতির সিদ্ধান্ত অনুযায়ী যতক্ষণ পর্যন্ত হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় না আনা হবে। ততক্ষণ পর্যন্ত আমাদের মালিকানাধীন দুটি ফিলিং স্টেশন বন্ধই থাকবে।

এ ব‌্যাপা‌রে ভাঙ্গা থানার ও‌সি মোহাম্মদ মিজানুর রহমান বলেন, হামলার খবর পেয়ে ওই ফিলিং স্টেশন পরিদর্শন করেছি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category