• সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনাম
ভিডাব্লিউবি চালের বস্তায় শেখ হাসিনার নাম ! পরকীয়ার অভিযোগে মধুখালীতে নারী ও পুরুষকে গাছে বেঁধে হেনস্তার অ‌ভি‌যোগ সালথায় সরকারি জমি দখলে সংঘর্ষ, আহত ১৫ ফ‌রিদপু‌রে পররাষ্ট্র প্রতিমন্ত্রীঃ বাংলাদেশিদের জন্য শিগগিরই ভারতীয় ভিসা চালু ড্রেজার দিয়ে পদ্মা থেকে বালি কাটায় আটক দুই , ড্রেজার পাইপ ধ্বংস পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সালথায় ইফতার মাহফিলে যোগদান ফরিদপুরে দড়ি টানানোকে কেন্দ্র করে পিটিয়ে যুবক হত্যা ইফতার মাহফি‌লে অংশ নি‌তে সালথায় আসছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ নগরকান্দায় ফস‌লি জ‌মির মা‌টি বি‌ক্রি , ব্যবসায়ীর জ‌রিমানা বোয়ালমারীতে পায়ুপথে বাতাস ঢুকিয়ে কিশোর শ্রমিককে হত্যার প্রধান হোতা রিহাত গ্রেপ্তার

নগরকান্দায় ফস‌লি জ‌মির মা‌টি বি‌ক্রি , ব্যবসায়ীর জ‌রিমানা

Reporter Name / ৪৮ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬

নতুন খবর রি‌পোর্ট

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় ভেক‌্যু মেশিন দিয়ে ফস‌লি জ‌মির মাটি কেটে বিক্রি করার দায়ে এক ব্যবসায়ীকে ৬০ হাজার টাকা জরিমানা ক‌রে‌ছে ভ্রাম‌্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার তালমা ইউনিয়নের সন্তোষী গ্রামে প্রকাশ্যে কৃষিজমি থেকে মাটি কাটার সময় অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়।

অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফরোজা হক তানিয়া।

আদালতসূ‌ত্রে জানা গে‌ছে, সন্তোষী গ্রামের মাঠে দীর্ঘদিন ধরে ফসলি জমির মাটি কেটে বিক্রি করছিলেন মো. জাকির হোসেন নামে এক মাটি ব্যবসায়ী।

গোপন সূ‌ত্রে খবর পে‌য়ে বৃহস্পতিবার বিকেলে ঘটনাস্থলে উপস্থিত হয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফরোজা হক তানিয়ার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়।

এ সময় মাটি কাটার সঙ্গে জড়িত থাকার অভিযোগে জাকির হোসেনকে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালত ২০১০ সা‌লের বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে তা‌কে ৬০ হাজার টাকা জরিমানা করে।

ভ্রাম‌্যমাণ আদালত প‌রিচালনাকারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফরোজা হক তানিয়া বলেন, কোথাও অবৈধভাবে মাটি কাটার খবর পাওয়া গেলে সঙ্গে সঙ্গে অভিযান পরিচালনা করা হবে।

‌তি‌নি আরও ব‌লেন, ফসলি জমি রক্ষায় প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category