• শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
Headline
নগরকান্দায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী সদরপুরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী ভাঙ্গায় পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করা নি‌য়ে এন‌সি‌পি নেতা অবরুদ্ধ পু‌লি‌শের হস্ত‌ক্ষে‌পে উদ্ধার ফরিদপুরের জেলা কারাগারে কারাবন্দীদের মৌসুমী ফল উৎসব ফ‌রিদপুর গাঁজাসহ চার মাদক কারবা‌রি‌কে গ্রেপ্তার ক‌রে‌ছে র‌্যাব ফরিদপুরে বাংলাদেশ-কোরিয়া ট্রান্সমিশন লাইন নির্মাণ প্রকল্পের বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন সালথায় দুই প‌ক্ষের সংঘ‌র্ষে বা‌ড়ি ভাঙচুর আহত ২৩ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের ছয় দফা দা‌বি‌তে মানববন্ধন মধুখালীতে প্রাইভেটকার দুর্ঘটনায় নারী নিহত ফ‌রিদপু‌রে ডেঙ্গু জ্বর প্রতিরোধে সচেতনতামূলক শোভাযাত্রা

সদরপুরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী

Reporter Name / ৪৩ Time View
Update : শুক্রবার, ১২ জুন, ২০২৬

নতুন খবর রি‌পোর্ট
ফরিদপুরের সদরপুর উপ‌জেলায় শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, বিজ্ঞানভিত্তিক গবেষণা ও সৃজনশীল উদ্যোগকে উৎসাহিত করতে “স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী” এবং জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আ‌য়োজন করা হয়।
শুক্রবার (১২ জুন ) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে
প্রধান অতিথি ছিলেন মো. শহিদুল ইসলাম বাবুল. এমপি।

সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ‌ শরীফ শাওনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রদর্শিত বিজ্ঞান প্রকল্প, স্টার্টআপ উদ্যোগ ও উদ্ভাবনী ধারণা পরিদর্শন করেন।
এ সময় তিনি শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী সক্ষমতার ভূয়সী প্রশংসা করে তাদের বিজ্ঞানমনস্ক হয়ে দেশ গঠনে অবদান রাখার আহ্বান জানান।
পরে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থী, শিক্ষক এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
প্রধান অতিথি বলেন, মেধা, বিজ্ঞান ও উদ্ভাবনের শক্তিকে কাজে লাগিয়ে আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের নতুন নতুন উদ্ভাবন ও গবেষণামূলক কাজে উৎসাহিত করার মাধ্যমে দেশের উন্নয়নকে আরও বেগবান করা সম্ভব।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসন, শিক্ষা বিভাগের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা