• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
Headline
ফরিদপুরে মাকে হত্যার ৯ ঘণ্টার মধ্যেই ঘাতক ছেলে গ্রেপ্তার মাদকাসক্ত ছে‌লের হা‌তে মা খুন ইউ‌পি সদ‌স্যের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, প্রশাসনের শোকজ “বাল্যবিবাহ” ও “মাদক”কে না বলতে পদ্মা নদীর চরে শিক্ষার্থীদের মাঝে জেলা প্রশাসক আইনজীবী নিজামউ‌দ্দিন শান্ত হত্যার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন ফরিদপুরে সবজি বিক্রেতা ফয়সাল হত্যা মামলায় তিনজনের মৃত্যদন্ড নগরকান্দায় মা হলেন মানসিক ভারসাম্যহীন নারী ! নগরকান্দায় ভূমি উপসহকারী কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল খাল খনন শেষে ফ‌রিদপু‌রের দু‌টি উপ‌জেলা থে‌কে এক কোটি টাকার বেশি সরকারি কোষাগারে ফেরত ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যার দা‌য়ে স্বামীর আমৃত্যু কারাদন্ড

ফরিদপুরে বাংলাদেশ-কোরিয়া ট্রান্সমিশন লাইন নির্মাণ প্রকল্পের বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন

Reporter Name / ৯৫ Time View
Update : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

নতুন খবর রি‌পোর্ট
ফরিদপুর সদর উপজেলায় বাংলাদেশ-কোরিয়া ট্রান্সমিশন লাইন নির্মাণ প্রকল্পের আওতায় বৃত্তিমূলক জনশক্তি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।মঙ্গলবার
(৯ জুন) বিকে‌লে এ উপলক্ষে এক ফরিদপুর টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি) মাঠে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, কোরিয়া আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (কোইকা) এবং হানবেক কোং লিমিটেডের যৌথ সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জিনাত আরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন, এম‌পি।
বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ, ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক ( সা‌র্বিক ) মো. সোহরাব হো‌সেন,পুলিশ সুপার মো. নজরুল ইসলাম। এছাড়া কোরিয়ার বিভিন্ন প্রতিনিধি ও নাগরিকরা অনুষ্ঠানে অংশ নেন।
বক্তারা বলেন, এই প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে দেশের জনশক্তিকে ভাষা শিক্ষা ও ট্রান্সমিশন লাইন নির্মাণ-সংক্রান্ত কারিগরি প্রশিক্ষণ প্রদান করা হবে।
এর ফলে দক্ষ জনশক্তি তৈরি হবে এবং বিদেশে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পাবে।
তারা আরও বলেন, কোইকা ও হানবেক কম্পা‌নি লিমিটেডের সহযোগিতায় পরিচালিত এই উদ্যোগ দেশের মানবসম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা