নতুন খবর রিপোর্ট
ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজের সাবেক শিক্ষক ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা মুনীরুজ্জামান ফরিদী আর নেই। মঙ্গলবার(২১ এপ্রিল) দুপুরে তিনি ইন্তেকাল করেছেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তাঁর মৃত্যুতে সরকারি রাজেন্দ্র কলেজের শিক্ষক ও শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
কাল বুধবার সকাল আটটায় মরহুমের নামাজে জানাজা সরকারি রাজেন্দ্র কলেজের শহর ক্যাম্পাসের মাঠে অনুষ্ঠিত হবে বলে।
এতে তাঁর সহকর্মী, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীসহ সর্বস্তরের মানুষকে উপস্থিত থাকতে পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
মাওলানা মুনীরুজ্জামান ফরিদীর মৃত্যুতে বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছে।