নতুন খবর রিপোর্ট
১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় হানাদার পাকিস্তানী বাহিনীর সদস্যরা ২১ এপ্রিল সন্ধ্যায় ফরিদপুর শহর দখল করে নেয়।
শহরে প্রবেশকালে গোয়ালচামট এলাকার শ্রীধাম শ্রীঅঙ্গনে কীর্তনরত অবস্থায় হানাদার বাহিনীর সদস্যরা গুলি চালিয়ে নির্মমভাবে হত্যা করে। স্বাধীনতার পর শহীদ আট সাধুর স্মরণে শ্রীঅঙ্গন চত্বরে আটটি স্মৃতিফলক নির্মাণ করা হয়।

সেইদিন যারা শহীদ হয়েছিলেন তারা হলেন,মহানাম সম্প্রদায়ের সদস্য সাধুপুরুষ কীর্তনব্রত ব্রহ্মচারী,কানাইবন্ধু ব্রহ্মচারী,চিরবন্ধু ব্রহ্মচারী,গৌর বন্ধু ব্রহ্মচারী,রবিদাস বন্ধু ব্রহ্মচারী,ক্ষিতিবন্ধু ব্রহ্মচারী,নিদান বন্ধু ব্রহ্মচারী এবং বন্ধুদাস ব্রহ্মচারী।
আট সাধুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার সকালে শ্রীধাম শ্রীঅঙ্গনে শহীদ স্মৃতি ফলকে মহানাম সম্প্রদায় ও
বিপ্লবী কর্নেল তাহের মঞ্চসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হবে।
এছাড়া মহানাম সম্প্রদায় বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করেছে।