নতুন খবর রিপোর্ট
ফরিদপুর সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের সাব-ডিভিশন(২) কার্যালয়ের কর্মকর্তারা অফিস ফাঁকি দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
দিনের পর দিন তারা কর্মস্থলে থাকছেন না।
মঙ্গলবার (১০ মার্চ) বেলা ১১টার দিকে সরেজমিন গিয়ে দেখা যায়, অফিসের প্রায় সব কক্ষ বন্ধ।তালা ঝুলছে। এর মধ্যে একটি কক্ষ খোলা থাকলেও সেখানে চেয়ার-টেবিল ছাড়া কোনো কর্মকর্তা বা কর্মচারী উপস্থিত ছিলেন না।

অভিযোগ রয়েছে, উপসহকারি প্রকৌশলী (এসও) জাহাঙ্গীর আলম, রফিকুল ইসলাম এবং সহকারি প্রকৌশলী সফিকুর রহমান দীর্ঘদিন ধরে কর্মস্থলে অনুপস্থিত থাকছেন। সাইট পরিদর্শনের অজুহাতে তারা অফিস ফাঁকি দিচ্ছেন বলে একাধিক ঠিকাদারের দাবি।
অভিযোগের বিষয়ে যোগাযোগের চেষ্টা করেও তাদের বক্তব্য পাওয়া যায় নি।
এদিকে ২ নম্বর সাবডিভিশন অফিসের প্রধান সহকারি আব্দুল আলীম তার নিজ কক্ষে আছেন বলে দাবি করেন।
কিন্তু কর্মস্থলে গিয়ে তাকে পাওয়া যায়নি জানালে তিনি কৌশলে এড়িয়ে যান।