নতুন খবর রিপোর্ট
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শামা ওবায়েদ ইসলাম
ফরিদপুরের সালথা উপজেলা সফর করেছেন।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারী) বিকেলে তিনি সালথা উপজেলার আটঘর ইউনিয়নের খোয়ার গ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মজিবর মাতুব্বরের বাড়ি পরিদর্শন করেন।
এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন। পাশাপাশি আর্থিক সহায়তা প্রদানের প্রতিশ্রুতিও দেন।
এরপর প্রতিমন্ত্রী সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে যোগ দেন ।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সালথা উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, সহ-সভাপতি শাহীন মাতুব্বর, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাশার আজাদ, সালথা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বরসহ স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
ইফতার মাহফিলে বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বিগত সংসদ নির্বাচনে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য ধন্যবাদ জানান।
আগামীতে সালথা ও নগরকান্দাকে দেশের একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।