নতুন খবর রিপোর্ট
মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ফরিদপুরের সালথা উডজেলায় এক ইফতার মাহফিলে অংশ নিতে সরকারি সফরে আসছেন।
তাঁর এই সফরকে কেন্দ্র করে জেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুতি নিয়েছে।
সফরসূচি সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর একটায় ঢাকার বনানীতে অবস্থিত নিজ বাড়ি থেকে সড়কপথে ফরিদপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন প্রতিমন্ত্রী।
বিকাল তিনটার দিকে তিনি ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নে পৌঁছাবেন।
এসময় স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তাকে অভ্যর্থনা জানানো হবে।
এরপর বিকাল ৪টা থেকে সন্ধ্যা সোয়া ছয়টা পর্যন্ত সালথা উপজেলার বল্লবদী ইউনিয়নে আয়োজিত ইফতার মাহফিলে অংশগ্রহণ করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। মাহফিলে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ উপস্থিত থাকবেন।
সন্ধ্যা সোয়া ছয়টার দিকে তিনি ফরিদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে রাত সোয়া আটটার দিকে বনানী এলাকার নিজ বাড়িতে পৌঁছানোর কথা রয়েছে।