
নতুন খবর রিপোর্ট
ফরিদপুরে পল্লীকবি জসীমউদ্ দীনের ১২৩ তম জন্মবার্ষিকী ।
এ উপলক্ষে সকাল ৯ টায় জেলা প্রশাসনের পক্ষ থেকে পল্লী কবির পৈত্রিক বাড়ি শহরতলির গোবিন্দপুর গ্রামের পারিবারিক কবরস্থানে পুষ্পমাল্য অর্পণ , আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্যা এবং বিশেষ অতিথি থাকবেন পুলিশ সুপার মো. নজরুল ইসলাম।
পল্লীকবি জসীমউদ্ দীন ১৯০৩ সালের শহরতলির তাম্বুলখানা গ্রামের মামাবাড়ীতে জন্মগ্রহণ করেন।
ছাত্রাবস্থায় " কবর" কবিতা লিখে সাহিত্য জগতে সাড়া ফেলে দেন।
বাংলা সাহিত্যে তাঁর অবদানের জন্য তিনি ১৯৭৬ সালে একুশে পদক পান।
ওই বছরই ৭৩ বছর বয়সে ১৪ মার্চ তিনি মারা যান।
পরে পারিবারিক কবরস্থানে তার প্রিয় ডালিম গাছের নিচে তাকে সমাহিত করা হয়।