নতুন খবর রিপোর্ট
ফরিদপুরের সালথা উপজেলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামীকে আটক করতে গিয়ে কৃষক লীগ নেতার হামলার শিকার হয়েছেন পুলিশের এক সহকারি উপপরিদর্শক (এএসআই) মুকুল।
এ ঘটনায় হামলাকারীকে আটক করেছে পুলিশ।
এ ঘটনাটি ঘটেছে
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের আগুলদিয়া মোড় এলাকায়।
আটক খোরশেদ খান গট্টি ইউনিয়নের কৃষক লীগের সহসভাপতি এবং ওই গ্রামের উসমান খানের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গট্টি ইউনিয়নের আগুলদিয়া মোড় এলাকায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামীকে ধরতে যায় পুলিশ। এসময় ওই আসামীকে ধরতে বাধা দিয়ে কৃষক লীগ নেতা খোরশেদ খান পুলিশের ওপর হামলা চালান। এতে থানার এএসআই মুকুল আহত হন।
সালথা থানার ওসি বাবলু রহমান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এক আসামীকে ধরতে গেলে খোরশেদ খান বাধা দেন এবং পুলিশের ওপর হামলা চালান। এতে এক এএসআই আহত হন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন।